× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মধুখালী প্রতিনিধি

ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
saroswati pooja

পুরোহিতের মন্ত্রপাঠ ও ঢাকের বাদ্য সহ নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে।

সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ে,  শিক্ষা প্রতিষ্ঠানে  সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পূজা দিতে উৎসাহিত করেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক দুলাল কুমার মিত্র ও সহকারী শিক্ষক সরমা সরকার। এ উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। এ পূজায় দর্শনার্থী হিসেবে কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এসে পূজা
উপভোগ করেন।

বিশেষ করে শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জনের জন্য সরস্বতী পূজার আয়োজন করে। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণা পানিও বলা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়। পূজায় সার্বিক সহযোগীতায় ছিলেন-হৃদকমল দাস, দূর্গা দাস,প্রেমব্রত সাহা, গৌরাঙ্গ রায়, অশোক কর ও বিকল্প বিশ্বাস প্রমুখ।

এ ছাড়া কামারখালী ভাষানতলা সার্বজনীন কালী মন্দির সহ আড়পাড়া, কামারখালী ও ডুমাইন ইউনিয়ন এবং মধুখালী উপজেলার সকল ইউনিয়নে স্বরসতী পূজা এবং বানী অর্চনা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..