× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ভারত প্রতিনিধি

এবার পাক অধিকৃত কাশ্মীর পিওকে স্বাধীন করবে মোদী সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
পিওকে স্বাধীন করবে মোদী সরকার

জম্মু কাশীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রশাসিত অঞ্চল বাস্তবায়নের প্রায় তিন হতে চলেছে এবার নতুন লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করবে মোদী সরকার। বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

২১ মার্চ রবিবার জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার কাঠুয়া জেলার লখনপুরে এ রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা গুলাব সিং-এর ২০ ফুট লম্বা মূর্তি বিজেপি নেতৃত্বাধীন মিউনিসিপ্যাল কমিটি কর্তৃক মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ১৯৯৪ সালে সংসদে পাকিস্তানের বেআইনিভাবে দখল করে রাখা জম্মু-কাশ্মীরের অংশ খালি করে দেওয়া উচিত নিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছিল। বিজেপি ৩৭০ ধারা বিলুপ্তি করে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। নরেন্দ্র মোদীর জামানায় সমস্ত মানুষের কাছে করা সকল প্রতিশ্রুতি পূরণ হয়েছে।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কপিল পাটিল দাবি করেছেন, ২০২৪ সালের মধ্যে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অমিত শাহের গলাতেও একই দাবি উঠে এসেছিল। তিনিও দাবি করেছিলেন পাক অধিকৃত কাশ্মীর পিওকে এবং চীনের দখলে থাকা আকসাই ভারতের অংশ হবে।

উল্লেখ্য, ২০ ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তিটি ৭৫ লক্ষ টাকা খরচ করে তৈরি করেছেন পদমশ্রী রবিন্দর জামওয়াল, জম্মু ও কাশ্মীরের একজন বিখ্যাত ভাস্কর যিনি গত তিন বছর ধরে কাজ করেছেন। মহারাজা গুলাব সিং-এর দ্বি-শতবর্ষী রাজ্যাভিষেক বর্ষে ২০ ফুট উচ্চতার পিঁড়িতে রাখা ঘোড়ায় চড়ে মহারাজার ২০ ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে এই মহান শাসক এবং যোদ্ধার প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।


এ ক্যটাগরির আরো খবর..