× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর নৌকা ও স্পিড বোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না – নৌপরিবহন মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ – নজরুল ইসলাম খান ঈদুল আজহা উপলক্ষ্যে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে – স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগরে দলিত নারী, কিশোরী  ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বইমেলার বিভিন্ন আয়োজন, আমন্ত্রিত অতিথি তালিকা এবং সাংস্কৃতিক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম জানান, এবারের মেলায় ১০ হাজারেরও বেশি নতুন বই প্রদর্শিত হবে। দেশ-বিদেশের অসংখ্য লেখক, কবি, গবেষক, প্রকাশক ও সাহিত্যপ্রেমীর অংশগ্রহণে মেলাটি প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৫টি খ্যাতনামা প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। উল্লেখযোগ্য প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে: অঙ্কুর প্রকাশনী, অন্বয় প্রকাশ, অভ্র প্রকাশন, অনন্যা, আহমদ পাবলিশিং হাউস, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কাশবন প্রকাশন, কবি প্রকাশনী, গ্রন্থকুটির, জলধি, নালন্দা, প্রথমা প্রকাশন, বেঙ্গল বুকস, বাতিঘর, বিদ্যাপ্ৰকাশ, বিপিএল, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, সম্পর্ক পাবলিশার্স, সাহিত্যম, ইসলাম ইন্টারন্যাশনাল পাবলিকেশন, পিজ্জা এন্ড পোয়েট্রি এবং মুক্তধারা নিউ ইয়র্ক।

বইমেলার শুভ উদ্বোধন করবেন বরেণ্য কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান এবং জনপ্রিয় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি বব হোলম্যান, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি সুবোধ সরকার, মননশীল লেখক ফারুক মঈনউদ্দীন, প্রথিতযশা সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী, বিজ্ঞান লেখক ও জ্যোতির্বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য এবং জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

মেলায় অংশ নেবেন দেশ ও প্রবাসের বহু বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও বুদ্ধিজীবী। তাঁদের মধ্যে রয়েছেন—ড. আবদুন নূর, মোস্তফা সারওয়ার ফারুকী, গৌতম দত্ত, অধ্যাপক বিরূপাক্ষ পাল, নজরুল মিন্টো, অধ্যাপক সৌরভ সিকদার, রুমা মোদক, জাফর আহমদ রাশেদ, অধ্যাপক শামীম রেজা, রুদ্র শংকর, ফারুক হোসেন, আশিক মুস্তফা ও পারমিতা হিম।

এবারের বইমেলার একটি বিশেষ তাৎপর্য হলো—বাংলা সাহিত্য ও সমাজচিন্তার দুই কিংবদন্তি ব্যক্তিত্ব শামসুদ্দীন আবুল কালাম এবং মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন। তাঁদের সাহিত্যকর্ম, মানবিক চেতনা এবং সমাজভাবনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই বিশেষ প্রয়াস।

বইমেলার সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী অদিতি মহসিন।

আয়োজকরা আরও জানান, বইপ্রেমীদের সুবিধার্থে বইয়ের নাম, লেখক পরিচিতি ও মূল্যসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। নতুন প্রকাশনা, গবেষণাধর্মী গ্রন্থ, কবিতা, উপন্যাস, মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং প্রবাসী বাংলা সাহিত্যকে এবারের মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন এবং সম্মানিত অতিথি ফরিদুর রেজা সাগর ইতোমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন। তাঁদের অংশগ্রহণে বইমেলার অনুষ্ঠানমালা আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকরা বিশ্বাস করেন।

আয়োজকরা বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে তুলে ধরার লক্ষ্য নিয়েই প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা প্রবাসে বাংলা সাহিত্যচর্চায় নতুন অনুপ্রেরণা জোগাবে।


এ ক্যটাগরির আরো খবর..