দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে বিজেপি। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে এবং সেই সরকারের নেতৃত্বে থাকছেন Suvendu Adhikari।
শুক্রবার বিকেলে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল— কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম থাকলেও শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন শুভেন্দু অধিকারী।
চলতি নির্বাচনে তিনি তৃণমূল নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে তার রাজনৈতিক ঘাঁটি ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত করে জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে উঠে আসেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয়ই মুখ্যমন্ত্রীর দৌড়ে তাকে অনেকটাই এগিয়ে দেয়।
বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে কলকাতায় আসেন অমিত শাহ। তার সঙ্গে ছিলেন Mohan Charan Majhi। দলীয় রীতি অনুযায়ী, নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের মাধ্যমেই পরিষদীয় নেতা নির্বাচন করা হয়।
শুক্রবারের বৈঠক শেষে অমিত শাহ বলেন,
“পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং প্রতিটি প্রস্তাবেই একটিই নাম ছিল— শুভেন্দু অধিকারী। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হলেও আর কোনো নাম আসেনি। তাই তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হচ্ছে।”
এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপির হাতে ক্ষমতা যাওয়ায় রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা।