× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

এডিপি বাস্তবায়ন হার ৪ বছরে সর্বনিম্ন

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

অর্থনৈতিক ডেস্কঃ এডিপির আকার যতই বড় হচ্ছে, বাস্তবায়ন হার ততোই কমছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রথম ১১ মাসে জুলাই থেকে মে পর্যন্ত উন্নয়ন কর্মসুচি বাস্তবায়ন হার মাত্র ৬২ শতাংশ। যা গত চার বছরের মধ্যে সর্বনিম্নে।

আজ সোমবার দুপুরে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্টিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান। এ সময় সচিবসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, গত ২০১৪-১৫ তে একই সময়ে এই বাস্তবায়ন হার ছিল ৬৭ শতাংশ, ২০১৩-১৪তে ৬৬ শতাংশ এবং ২০১২-১৩তে ৬৭ শতাংশ। তিনি আশা করেন গত বছর বাস্তবায়ন হার ছিল ৯১ শতাংশ। এবারও বছর শেষে তেমনই হবে।

তিনি বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কম। এ জন্য জনবল বাড়াতে হবে। তিনি বলেন। এখন থেকে প্রকল্পের সময় দুবারের বেশি আর বাড়ানো হবে না। প্রকল্প পরিচালকেরা ঢাকায় থাকতে পারবে না। তাদেরকে প্রকল্প এলাকায় থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..