× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

এক ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে এক ম্যাচ নিষিদ্ধ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিপিএল-এ সিলেট সুপারস্টারর্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়।

ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। সিলেট সুপারস্টারর্সের ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে থিসারা পেরেরার বলে মুশফিকুর রহিমের ক্যাচের আবেদন করেন রংপুর রাইডার্স।

তবে আম্পায়ার তানভির আহমেদ সে আবেদন নাকচ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আম্পায়ার সাথে বাজে ব্যবহার করেন রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান।

অবশ্যই বিষয়টি ম্যাচ রেফারির নজর এড়ায়নি। তাই ম্যাচ শেষে, রংপুরের আইকন খেলোয়াড়কে এই শাস্তি দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..