বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার -ত্রাণ প্রতিমন্ত্রী

বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার -ত্রাণ প্রতিমন্ত্রী

চলতি মৌসুমে তিন দফা বন্যায় ৩৩টি জেলায় পাঁচ হাজার ৭৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ২৪৬ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছে জাইকা। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান।

প্রতিমন্ত্রী আজ ঢাকায়  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঘূর্ণিঝড় আম্পানে আত্মদানকারী সিপিপি স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িঘর পুনর্নিমাণ করে দেবে সরকার। আবহাওয়ার পূর্বাভাসের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, এই মুহূর্তে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে।

মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি, ভাইস-চেয়ারম্যান ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপি এবং মহাসচিব ফিরোজ সালাউদ্দিন।

এরপর প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পানে আত্মদানকারী সিপিপি স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে সাত লাখ ৩৬ হাজার ৭০০ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।