× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

অ্যানফিল্ডে লিভারপুলের জয়

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: অ্যানফিল্ডে বোর্দোকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে লিভারপুল। এ জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইউরোপা লিগের নকআউট পর্ব নিশ্চিত করলো অল রেডরা।

শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক খেলা খেলতে থাকে।তবে ম্যাচের প্রথম গোলটি আসে অতিথি দলের কাছ থেকে। ৩৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে লিড এনে দেয় ফরাসি স্ট্রাইকার হেনরি সেভেত।

তবে পাঁচ মিনিটের মাথায় প্যানাল্টি শুট আউটের সুযোগ কাজে লাগিয়ে সমতায় আনে লিভারপুলের জেমস মিলনার। এর পর বিরতি’তে যাবার আগে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ান বেনটিকের গোলে লিড দ্বিগুণ করে নেয় অলরেডরা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায় নি কোন দলই।

ম্যাচ শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এ জয়ের মধ্য দিয়ে তিন পয়েন্ট যোগ করে, নয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।


এ ক্যটাগরির আরো খবর..