× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)

মৌখালী ইউনাইটেড একাডেমির নির্বাচন সম্পন্ন ; সুজা সভাপতি নির্বাচিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
একাডেমির নির্বাচন সম্পন্ন

পাইকগাছার ঐতিহ্যবাহী মৌখালী ইউনাইটেড একাডেমির সভাপতি পদে আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সুজা নির্বাচিত হয়েছেন।

আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় আক্তারুজ্জামান সুজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৌখালী ইউনাইটেড একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক শ্যামল কুমার, দাতা সদস্য মোস্তাফিজুর রহমান, অভিভাবক সদস্য  আওছাফুর রহমান, অহেদুজ্জামান, হাবিবুর রহমান সানা, উদয় কুমার বিশ্বাস ও সিরিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি হরিপদ মন্ডল, এস এম ইফতেখারুল আলম ও আয়েশা খাতুন ও বিদ্যুৎসাহী সদস্য ইউপি সদস্য মামুন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যরা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, শাহআলম, নুরুল ইসলাম, ইমাম শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, আবুল হাশেম ও মাজহারুল ইসলাম মিথুন।


এ ক্যটাগরির আরো খবর..