× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Ministry-of-Education-2.jpg

আগামী ২৬ জুন সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষাসমূহ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে আবশ্যিকভাবে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।

পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৪ ধারা অনুযায়ী পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্ন সংক্রান্ত কোনো কাগজ অথবা পরীক্ষার জন্য প্রণীত হয়েছে মর্মে মিথ্যা ধারণাদায়ক কোনো প্রশ্ন সংবলিত কোনো কাগজ যে কোনো উপায়ে ফাঁস, প্রকাশ বা বিতরণ শাস্তিমূলক অপরাধ, এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ড-সহ অর্থদণ্ডের বিধান রয়েছে।

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৩ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন তাহলে তিনি অনধিক ৫ বছর কারাদণ্ডে বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫(১) (খ) অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার বা বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে অপপ্রচার বা মিথ্যা বলে জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, প্রচার বা সম্প্রচার করেন বা করতে সহায়তা করেন তাহলে তার অনধিক ২ বছর কারাদণ্ডে বা অনধিক ৩ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে।

এছাড়া প্রশ্ন ফাঁস সংক্রান্ত সকল গুজবকে অগ্রাহ্য করে যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল পরীক্ষার্থী এবং অভিভাবককে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..