× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

SDutta
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২৬
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের যথাযথ বিকাশ নিশ্চিত করা এবং হ্যান্ডবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ‘‘মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’’।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: আমিনুল হক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত কিশোর-কিশোরী হ্যান্ডবল খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ দেখে তিনি গভীর উচ্ছ¡াস প্রকাশ করেন। কোমলমতি বালক-বালিকাদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতে হ্যান্ডবলকে “নতুন কুঁড়ি” কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার আশ্বাস প্রদান করেন।

টুর্নামেন্টের প্রথম দিনে বালক বিভাগে জয় পেয়েছে সানিডেইল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, নৌবাহিনী কলেজ, ঢাকা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ।

১. সানিডেইল ০৬-০২ গোলে জয় পেয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
২. মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ০৪-০১ গোলে জয় পেয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
৩. নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ০৪-০১ গোলে জয় পেয়েছে সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
৪. মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ০৯-০০ গোলে জয় পেয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
৫. নৌবাহিনী কলেজ ০৪-০০ গোলে জয় পেয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
৬. উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ০৫-০২ গোলে জয় পেয়েছে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে।
৭. সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ ০৫-০১ গোলে জয় পেয়েছে সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
৮. নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ০৫-০২ গোলে জয় পেয়েছে সানিডেইলের বিপক্ষে।
৯. মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ০৪-০১ গোলে জয় পেয়েছে নৌবাহিনী কলেজের বিপক্ষে।

বালিকা বিভাগে জয় পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, সানিডেইল, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়।

১. ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ০৭-০২ গোলে জয় পেয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিপক্ষে।
২. সানিডেইল ১২-০০ গোলে জয় পেয়েছে নৌবাহিনী কলেজের বিপক্ষে।
৩. মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ০৩-০০ গোলে জয় পেয়েছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
৪. সানিডেইল ১৩-০০ গোলে জয় পেয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
৫. শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ০৮-০৬ গোলে জয় পেয়েছে নৌবাহিনী কলেজের বিপক্ষে।
৬. শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ০৫-০২ গোলে জয় পেয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিপক্ষে।
৭. ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ১০-০০ গোলে জয় পেয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিপক্ষে।


এ ক্যটাগরির আরো খবর..