× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেক্স

উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান : প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত এ সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

দেশকে এগিয়ে নিতে সবাই সম্মিলিতভাবে কাজ করবে- আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যহত থাকে তার জন্য সকলে প্রচেষ্টা চালাবেন সেটাই আমি আশা করি।”

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলবো, প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, আমাদের শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি- ডেল্টা প্ল্যান ২১০০। এই বদ্বীপ অঞ্চল, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যেন রক্ষা পায় এবং এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে, সেই পরিকল্পনাটাও আমি দিয়ে গেলাম।”

সরকার প্রধান বলেন, “২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি যাতে বাংলাদেশের এই অগ্রযাত্রা কখনো কেউ ব্যাহত করতে না পারে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি, আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। সকলে সম্মিলিতভাবে কাজ করবেন সেটাই আমরা আশা করি।”


এ ক্যটাগরির আরো খবর..