অল্পের জন্য বেঁচে যান লিবিয়ার প্রধানমন্ত্রী

অল্পের জন্য বেঁচে যান লিবিয়ার প্রধানমন্ত্রী

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল দিবেইবাহের গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এতে অল্পের জন্য বেঁচে যান তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী ত্রিপলিতে এ ঘটনা ঘটে।

রাজনৈতিক সভা শেষে বাড়িতে ফিরছিলেন লিবিয়ার প্রধানমন্ত্রী। হঠাৎই এলোপাতাড়ি গুলি চালানো হয় তার গাড়িটিকে লক্ষ্য করে। একটি গুলি প্রধানমন্ত্রীর গাড়ির উইন্ডস্ক্রিনে ঢুকে গেলেও তিনি ও তার চালক (অক্ষত অবস্থায়) বেঁচে যান। এ ঘটনার পরপরই শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।