× Banner
সর্বশেষ
জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

এবারের ঈদযাত্রায় ভয়াবহ পরিবহন সংকটে পড়তে যাচ্ছেন গাজীপুরের তৈরি পোশাক ও অন্যান্য খাতের শ্রমিকরা। গাজীপুর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রতি বছর ঈদে তারা গ্রামের বাড়িতে যাতায়াত করেন। তাদের ভোগান্তি এড়াতে ৫০০ বিআরটিসি এবং ৫০০ বেসরকারি কোম্পানির বাস বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (১৫ মার্চ) এক বার্তায় সংগঠনটি জানায়, ঢাকা থেকে গাজীপুর হয়ে উত্তরাঞ্চলগামী সবকটি বাসের টিকিট ঢাকায় বিক্রি শেষ হয়ে যাওয়ায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত কাউন্টারগুলোতে বিক্রির জন্য কোনো টিকিট বরাদ্দ নেই। বিষয়টি নজরে আসায় সম্প্রতি পুলিশ চন্দ্রার উত্তরাঞ্চলগামী সব বাস কাউন্টার তুলে দিয়েছে।

এছাড়া বিপুল সংখ্যক শ্রমিক অধ্যুষিত গাজীপুর থেকে দেশের উত্তরাঞ্চলে যাতায়াতের জন্য কোনো বাস সার্ভিস এখনো গড়ে ওঠেনি। ফলে আশুলিয়া ইপিজেড, চন্দ্রা, বাইপাইলসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত শিল্পকারখানার প্রায় ৪৫ থেকে ৫০ লাখ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বাড়ি যাওয়ার জন্য কার্যত কোনো যানবাহনের ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা এলাকাভিত্তিক সংগঠিত হয়ে ২০ থেকে ৩০ জন মিলে ট্রাক-পিকআপ কিংবা ঢাকা মহানগরীতে চলাচলকারী লক্কড়-ঝক্কড় সিটি সার্ভিসের বাস ও মিনিবাস রিজার্ভ হিসেবে ভাড়া নিচ্ছেন।

সরকার প্রতি বছর ঈদে লক্কড়-ঝক্কড় বাস ও খোলা ট্রাক-পিকআপে যাত্রী বহন নিষিদ্ধ করলেও তৈরি পোশাক ও অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকসহ নিম্নআয়ের মানুষের কম ভাড়ায় যাতায়াতের পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার নিম্নআয়ের মানুষ এমন ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছেন।

সংগঠনের পর্যবেক্ষণ মতে, গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা ভোগান্তি এড়াতে এবারের ঈদে ঢাকা থেকে ৮ লাখ, গাজীপুর থেকে ৩ লাখ এবং নারায়ণগঞ্জ থেকে ২ লাখসহ সারাদেশে ২২ লাখের বেশি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়িতে যাবে।

ফলে এবারের ঈদেও সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে গাজীপুরের শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে অন্তত ৫০০ বিআরটিসি ও ৫০০ বেসরকারি কোম্পানির বাস বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..