কালীগঞ্জে সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ইন্তেকাল

কালীগঞ্জে সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ইন্তেকাল

ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র ডাঃ বাহারুল ইসলামের পিতা সাবেক ইউপি সদস্য কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম ম-ল (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না…….. রাজেউন)।

ষ্টোকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটে মারা যান। সোমবার দুপুর ২ টায় নিজ গ্রাম চাপালী ঈদগা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আমজাদ হোসেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

মরহুমের মৃত্যুুর খবর শুনে সকালে তাকে একনজর দেখতে যান ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। পরে দুপুরে জানাজা নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মী সহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিগন অংশগ্রহন করেন। তার মৃত্যুতে কালীগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।