× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আশাশুনিতে অপহরণের ৪ বছর পরও খোঁজ মেলেনি শতাব্দির ॥ উদ্বিগ্ন ফনিন্দ্র পরিবার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের অসহায় ফনিন্দ্র মন্ডলের কন্যা শতাব্দীকে অপহরণের ৪ বছর পরও কোন খোঁজ মেলেনি। প্রতিপক্ষের একের পর এক হুমকী-ধামকীতে চরম নিরপত্তাহীনতায় ভুগছে ফনিন্দ্র ও তার পরিবার।

ফনিন্দ্র মন্ডল জানান, বুধহাটা সুন্দরবন পরিটেকনিক কলেজের শিক্ষার্থী শতাব্দী মন্ডলকে ১ম বার ৩০/০৭/১৩ তাং অপহরণ করা হয়। তখন জিআর- ১৫ তাং ১২/০৮/১৩ নং মামলা দায়ের করেন তিনি। অনেক চরাই উৎরাই শেষে ্িবজ্ঞ আদালতের নির্দেশে শতাব্দিকে পিতার জিম্মায় দেওয়া হয়। কিন্তু বিধি বাম, ৫/১১/২০১৩ তাং পিতার বাড়িতে সন্ত্রাসী স্টাইলে আক্রমন চালিয়ে তাকে পুনরায় অপহরণ করা হয়।

এনিয়ে আশাশুনি থানায় মামলা (নং-৮, তাং ১০/১১/১৩) রুজু করা হয়। তখন আসামীরা মেয়েকে জিম্মি করে বিভিন্ন কৌশলে বিয়ের সাজানো অভিনয় করিয়ে জবানবন্দি করিয়ে নেয়। তদন্ত কর্মকর্তা এসআই আকরাম তাকে ভুল বুঝিয়ে দু’টি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন এবং ফাইনাল রিপোর্ট প্রদান করেন বলে ফনিন্দ্র দাবী করেন। এরপর থেকে শতাব্দিকে অজ্ঞাতে নিয়ে যাওয়া হয়। তাদের ধারনা তাকে অপহরণের পর গুম বা পাচার করা হয়েছে।

বিষয়টি এসপি মহোদয়কে অবহিত করেন এবং ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে তিনি মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল সাতক্ষীরায় ৩২/১৪ নং মামলা রুজু করেন। এতে পাচারকারী চক্রের কচুয়া গ্রামরে জ্ঞানেন্দ্র ঢালী, রবীন্দ্র ঢালী, নির্মল মন্ডল, মহানন্দ মন্ডল ও আগরদাড়ী গ্রামের অহেদ আলিকে আসামী করা হয়েছে। এরপর থেকে আসামী পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফনিন্দ্র ও তার পরিবারের উপর নানা ভাবে হুমকী ধামকী দিয়ে আসছে।

বাধ্য হয়ে ফনিন্দ্র মন্ডল থানায় সাধারণ ডায়েরী (নং- ৮৩৫, তাং ২৪/১/১৫) করেন। এত আরও ক্ষিপ্ত হয়ে তারা মামলা তুলে না নিলে তাদেরকে জীবনে শেষ করে দেওয়াসহ নানা হুমকী দিয়ে যাচ্ছে। কোন কুল কিনারা না পেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে হৃদয় ছেড়া আকুতি জানিয়ে আবেদন করেছেন।

দীর্ঘ সময়ে কন্যার খোঁজ না পেয়ে পাগল পারা পরিবারটি বিচারের আশায় ছুটে ফিরলেও নিজেদের জীবনের নিরাপত্তার অভাবে অসহায় হয়ে পড়েছেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও জন প্রতিনিধিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..