× Banner
সর্বশেষ
প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আবারও সূচক পতনে বন্ধ চীনা শেয়ারবাজার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক ডেস্কঃ আবারও সূচক পতনের মুখে আরও একবার নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হলো চীনা শেয়ারবাজার।

লেনদেন বন্ধের শুক্রবার (১৫ জানুয়ারি) নির্ধারিত সময়ের আগেই তা বন্ধ করে দেওয়া হয় বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এদিন সাড়ে তিন শতাংশের বেশি সূচকের পতন হয়।

এদিন শাংহাই কম্পোজিট ইনডেক্স ৩.৬ শতাংশ কমে ২৯০০.৭ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। সাম্প্রতিক মন্দাবস্থা থেকে কাটিয়ে ওঠার চেষ্টায় সূচক সর্বোচ্চ যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে এদিন ২০ শতাংশ পড়ে যায়। এছাড়া শেনজেন স্টক মার্কেটেও সূচকের পতন হয়েছে ৩.৪ শতাংশ।

এর আগে চলতি বছর ৭ জানুয়ারি লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যেই সূচকের পতন হয় ৫ শতাংশ। বিপর্যয়ের শঙ্কায় সেদিনের মত শেয়ারবাজারই বন্ধ করে দেয় চীনা কর্তৃপক্ষ। প্রভাব পড়ে ভারতসহ এশিয়ার অন্যান্য শেয়ার বাজারেও।

এছাড়া হংকংয়ের হ্যাংস্যাং ইনডেক্সে ১.৪ শতাংশ, অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স-২০০ ইনডেক্স শূন্য দশমিক ৩ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কসপি ১.১ শতাংশ সূচকের পতন দেখা গেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৭ জুলাই ব্যাপক ধস নামে চীনা শেয়ারবাজারসহ বিশ্বের বড় বড় বাজারগুলোয়। দিনটি সোমবার হওয়ায় এটি ‘ব্ল্যাক মানডে’ উপাধি পায়।


এ ক্যটাগরির আরো খবর..