× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আপনার রাশির সাথে মিলিয়ে দেখে নিন কেমন কাটবে আজকের দিন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
আজকের রাশিফল

আজ ১৫ নভেম্বর(৩০ কার্তিক) রবিবার। দিনের শুরুতে আজকের রাশিফল দেখে নিয়ে সেভাবেই কাটান গোটা দিন, তাহলে দূর হবে সকল বাঁধা বিগ্ন। পৃথক পৃথক রাশি ভেদে রাশিফলও পৃথক হয়। তাই আপনার রাশির সাথে মিলিয়ে দেখে নিন কেমন কাটবে আজকের দিন।

মেষঃ এই রাশির যে সকল ব্যক্তিরা এখনই অবধি মাইনে পাননি, তারা বন্ধুদের থেকে ঋণ নিতে পারেন। স্ত্রীর থেকে আপনার সম্পর্কে প্রশংসা পেয়ে আবারও তাঁর প্রেমে পড়ে যাবেন। আজকের দিনে আপনি শিশুদের মত আচরণ করবেন। নিজেকে বুঝতে শিখুন। নিজের জন্য সময় বের করুন।

বৃষঃ আজ জমি, বাড়ি অর্থাৎ নিজের সম্পত্তির প্রতি নজর দিন। ঝগড়া করার পর বুঝবেন, আপনাকে কেউ বেশি উতক্ত্য করেনি। ভালোবাসার মানুষকে সময় দেওয়ার কথা দিলেও বিশেষ কাজের কারণে তাঁকে সময় দিতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকুন।

মিথুনঃ আজ নিজের ইচ্ছামত কাজ করার পরিকল্পনা করে থাকলেও, কাজের চাপে তা আর করে উঠতে পারবেন না। আজকের দিনে স্ত্রীর সঙ্গে বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি বিশেষ নজর দিন। আজ প্রেমের দিন।

কর্কটঃ আজের দিনে ব্যাংকের কাজ করার সময় সামলে করবেন। নিজের রোম্যান্টিক মনের প্রকাশ সবার সামনে করবেন না। পরিবারের সকলের মন জুগিয়ে কাজ করুন। নাহলে আপনার ভুলের জন্য পরিবারের সদস্যরা আঘাত পেতে পারে। আজকে ভ্রমণে আপনি অনেক কিছু শিখতে পারবেন।

সিংহঃ নিকট আত্মীয়দের বাড়িয়ে ভ্রমণে আনন্দের পাশাপাশি আপনি ক্লান্তও হয়ে পড়বেন। ভালোবাসার মানুষের সঙ্গে সারাজীবন কাটাতে চাইলে, আজকে তাঁর সঙ্গে কথা বলুন। সময় পেলে বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। পরিবারের চাপ এবং কাজের চাপ থাকতে পারে আজ আপনার উপর।

কন্যাঃ একাকীত্বের অন্ধকার থেকে মুক্ত হয়ে, আজকের দিনে মনের মানুষের দেখা পাবেন। ভবিষ্যতের কথা ভেবে কোন খাতে বুঝে শুনে বিনিয়োগ করুন। স্ত্রীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন। পরিবারের সকলের সঙ্গে শপিং করার সম্ভাবনা রয়েছে।

তুলাঃ কাজের জায়গায় বাবার পরামর্শ অনেকে উপকারী হবে। সময় পেলে সেটাকে নষ্ট না করে ভালো কাজে ব্যয় করুন। ভালোবাসার মানুষের থেকে উপহার দেওয়ার এবং উপহার নেওয়ার দিন। আজকের দিনে আপনার অনেক মানসিক চাপ থাকা সত্ত্বেও, আপনার শরীর সুস্থ থাকবে।

বৃশ্চিকঃ বন্ধুদের সাহায্যে সন্ধ্যেটা অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে। বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন হওয়ায় অর্থ সংকট দূর হবে। বুঝে শুনে সকলের সঙ্গে কথা বললেন। সম্ভব হলে তেল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন। অযথা অন্যদের উত্যক্ত করবেন না।

ধনুঃ অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। পরিবারের সদস্য তাঁর ভালোবাসার কথা আপনার সঙ্গে ভাগ করে নেবে আজকের দিনে। নিজের পছন্দ মত কাজ করার কথা ভাবলেও, তা অন্য কাজের চাপে করতে পারবেন না। কোন সিধান্ত নেওয়ার আগে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে নিন।

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে কিছু মূল্যবান সময় কাটান। ভালোবাসার মুহূর্ত গুলোকে আবারও জাগিয়ে তুলুন। বিবাহিত জীবনে সুন্দর কিছু ঘটতে চলেছে। আজকের দিনে সন্ধ্যার সময় আপনার বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

কুম্ভঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েও রাস্তার জ্যামে আটকে যাবেন। আপনার উন্নতির ফলে আপনার গোটা পরিবারে আনন্দের মুহূর্ত নেমে আসবে।

মীনঃ আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আজকের দিনটা শুরু থেকেই খুব সুন্দর হবে। আর আপনার গোটা দিনটা খুব ভালো কাটবে। নিজের ভালো হয়, এমন কিছু করুন। আজ প্রেমের দিন।


এ ক্যটাগরির আরো খবর..