× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন আনারস প্রতীকের নির্বাচনী জনসভায় মানুষের ঢল

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ মে, ২০২৪
নির্বাচন

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমূল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বাকাল ইউনিয়নবাসীর আয়োজনে কোদালধোয় মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে আনারস প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের উপজেলা নির্বাচনী কমিটির সদস্য সচিব আবু সালেহ মো. লিটন।

বাকাল ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুনীল কুমার বাড়ৈ, আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক (অব) অপূর্ব লাল হালদার, আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপু দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, উপজো যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। জনসভায় ওই এলাকার লোকজন ছাড়াও অন্যান্য বিভিন্ন এলাকার লোকজনের ঢল নামে।

বক্তারা আগামী ২ মে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতকে পুণরায় আনারস মার্তায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..