× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
বাসে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার জেলায় গতকাল রোববার জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) সম্মেলনে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ‘আমরা এখনো বাজুয়ার বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন দায়েশ এই হামলার সঙ্গে জড়িত ছিল।’ জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রদেশটির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খানের কাছে এ হামলার ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

বাজুয়ার জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) নাজির খান বলেন, ‘বাজুয়ার ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে বেশিরভাগ আহতদের নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের বাজুয়ার থেকে সামরিক হেলিকপ্টারে পেশোয়ারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলার সঙ্গে জড়িত, এমন সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান (টিটিপি) দেশটির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ করে। এরপর থেকেই খাইবার পাকতুনখোয়া প্রদেশটিতে সন্ত্রাসী হামলায় বৃদ্ধি পেয়েছে। এ বছরের প্রথমদিকে পেশোয়াররে একটি মসজিদে বোমা হামলায় ১০০ জন নিহত হয়। জাতিসংঘের নিরাপত্তা সংস্থা সস্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয়, টিটিপি সম্ভবত আল কায়েদার সঙ্গে এক হয়ে একটি প্রধান সংগঠন গড়ে তুলবে যারা দক্ষিণ এশিয়ার সক্রিয় সব জঙ্গিদের আশ্রয় দেবে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই আফগানিস্তানকে জঙ্গি সংগঠনদের আশ্রয় না দেওয়ার ব্যাপারে সতর্ক করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..