× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আজ শর্তসাপেক্ষে পাইকগাছার ষোলআনা সমবায় সমিতির নির্বাচন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
আজ শর্তসাপেক্ষে পাইকগাছার ষোলআনা সমবায় সমিতির নির্বাচন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: ষোলআনা সমবায় সমিতির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শর্তসাপেক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মহামান্য রাষ্ট্রপতি’র আদেশক্রমে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করার বাধ্যবাধকতা থাকায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৪ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ক্ষেত্রে ভোটারদের দশটি গ্রুপে বিভক্ত করে ভেন্যু পরিবর্তন করে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশনা দেয়া হয়েছে।

ভেন্যু পরিবর্তন করে পৌরসভার শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ভোটার ছাড়া কেউ উপস্থিত হতে পারবে না। ৫ টি পদের বিপরিতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, তারা হলেন জি এম শুকুরুজ্জামান (আনারস), গাজী শহিদুল ইসলাম (ছাতা), মোঃ জাহাঙ্গীর আলম (চেয়ার), সহ-সভাপতি পদে সন্দীপ কুমার সানা (উড়োজাহাজ), সোহেল রাশেদ জনি (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে শেখ ফজলুর রহমান (মাছ), শেখ মুরশাফুল আলম (ফুটবল), কোষাধ্যক্ষ পদে এটিএম নাহিদুজ্জামান (প্রজাতি), মোশারফ হোসেন (দেয়াল ঘড়ি), সঞ্জীব কুমার (রিক্সা), সদস্য পদে শেখ আঃ আজিজ (মোরগ), আবুল কালাম আজাদ (মোবাইল), আশরাফুল ইসলাম রাবু (বই), ইউসুফ সরদার (ডাব), নুরু গাজী (কাপ পিরিজ), রাজীব কুমার মন্ডল (টেলিভিশন), রিমন শেখ (টেবিল), সেলিম শাহরিয়া (মোমবাতি), হাবিবুর রহমান (মই) ও হারুন অর রশীদ (কলস) প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করছেন। এ নির্বাচনে ১০৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..