আগৈলঝাড়ায় একটি স্কুলে রহস্যজনক চুরি

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় একটি স্কুলে রহস্যজনক চুরি হয়েছে। চুরির ঘটনা দুইদিন অতিবাহিত হলেও প্রধান শিক্ষক এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়নি থানায়।

জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচার মাঠ মাধ্যমিক বিদ্যালয়ের ৬টি তালা ভেঙ্গে বৃহস্পতিবার রাতে চোরেরা নগদ প্রায় একলক্ষ টাকা, একটি ল্যাবটপ ও গুরুত্বপূর্ন কিছু কাগজপত্র নিয়েছে বলে প্রধান শিক্ষক প্রণব বৈদ্য জানান।

বৃহস্পতিবার রাতে চুরি হলেও স্কুল কর্তৃপক্ষ গতকাল শনিবার পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

স্থানীয়রা এই চুরির ঘটনাকে রহস্য জনক বলে দাবী করছেন। প্রধান শিক্ষক প্রণব বৈদ্য জানান, মৌখিক ভাবে পুলিশকে জানালে তারা স্কুল পরিদর্শন করে গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।