× Banner
সর্বশেষ
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের: সহকারি সচিবের বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
rajshahi

রাজশাহীর পুঠিয়ায় আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (ডাফটিং) আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী। সভা শেষে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২ টার দিকে বারইপাড়া গ্রামবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ও পুঠিয়া দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মতিন মুকুল, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টুসহ গ্রামের একাধিক লোকজন।

পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু বলেন, আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (ডাফটিং) আরিফুল ইসলামের বাড়ি বারইপাড়া গ্রামে। আর আইন মন্ত্রণালয়ের চাকুরির সুবাদে তিনি ঘুষ বানিজ্য, দূর্নীতি, জুলুমবাজ, ভুমি দখল, নিয়োগ বানিজ্যসহ নানা অপকর্ম করে আসছে। আর এ সকল অনিয়ম করে তিনি রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে গেছেন।

চেয়ারম্যান বলেন, অভিযুক্ত আরিফুলের নানা অপকর্মে গ্রামবাসি অতিষ্ঠ। যার ফলে তারা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

এবিষয়ে আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (ডাফটিং) আরিফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। যা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। তিনি বলেন, সরেজমিন তদন্ত কররে সঠিক তথ্য বের হয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..