× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড

জাতীয় ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আজ রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় দফায় আরো ১৭১ জন ক্রীড়াবিদের হাতে পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ‘ক্রীড়া কার্ড’ তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এর আগে গত ৩০ মার্চ প্রথম পর্যায়ে ১২৯ জনকে এই কার্ড প্রদান করা হয়েছিল। এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদকে এই বিশেষ সুবিধার আওতায় আনা হলো। সরকার পর্যায়ক্রমে মোট ৫০০ জন জাতীয় ক্রীড়াবিদকে এই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেনক্রীড়াকে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের মূল উদ্দেশ্য। কার্ডধারী প্রতিটি খেলোয়াড়কে বিশেষ বিমা সুবিধার আওতায় আনা হবে এবং মাঠের পারফরম্যান্স চলাকালীন বা ব্যক্তিগত জীবনে যেকোনো ইনজুরিতে তারা অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসা সেবা লাভ করবেন।

এছাড়াখেলোয়াড়দের মান ধরে রাখতে প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এবং এই মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত তালিকা নবায়নের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেনআগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি হতে খেলাধুলাকে পাঠ্যক্রমের আবশ্যিক বিষয়ের মতো বাধ্যতামূলক করা হচ্ছে। শিক্ষার্থীদের এখন থেকে সাধারণ বিষয়ের পাশাপাশি খেলাধুলাতেও উত্তীর্ণ হতে হবে।

তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির করতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ক্রীড়া শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের অভিজ্ঞ সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..