দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আজ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ কথা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবে উল্লেখ করে ফরিদা আখতার দেশের এই সংকটকাল উত্তরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ।





