× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

অফিসে দুপুরের খাবার খাওয়ার সঠিক নিয়ম

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অফিসে থাকাকালীন অনেকেই মধ্যাহ্নভোজকে তেমন গুরুত্ব দেন না। অনেকে হয়তো কাজ করতে করতে খাবার খান, আবার অনেকে সঠিক সময়ের বাইরে খাবার খান, অনেকে আবার বাইরের খাবার খান। এতে শরীরের কিন্তু বারোটা বেজে যায়। পরে এর ভোগান্তিও পোহাতে হয় তাদের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অফিসে দুপুরের খাবার খাওয়ার সঠিক নিয়মের কথা।

বিরতি নিন

কাজ তো করতেই হবে, তবে খাওয়া বাদ দিলে কি চলবে? দুপুরের খাবারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। একটি বিরতি নিন। অন্তত ২০ মিনিট রাখুন দুপুরের খাবার খাওয়ার জন্য।

দ্রুত খাবেন না

দ্রুত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলেন, খাওয়ার সময় ডেস্কে ঝুঁকে না বসে সোজা হয়ে খান; ধীরে ধীরে খান। খাওয়ার সময় সোজা হয়ে বসা হজমে সাহায্য করে। এটি পেট ফোলা ভাব প্রতিরোধ করে।

ভালো করে চিবিয়ে খান

খাবারকে ভালোভাবে চিবিয়ে খান। ভালো করে চিবিয়ে খেলে খাবার হজমে সুবিধা হয় এবং পেট ফোলা ভাব দূর হয়।

বাইরের খাবার নয়

অনেকেই হয়তো দুপুরের খাবারের জন্য প্রক্রিয়াজাত খাবারকে বেছে নেন। প্রক্রিয়াজাত খাবারে বেশি চিনি, লবণ ও চর্বি থাকে। এটি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে। তাই প্রক্রিয়াজাত খাবারকে এড়িয়ে চেষ্টা করুন স্বাস্থ্যসম্মত খাবার খেতে।

স্ক্রিনের সামনে বসে খাবেন না

দি আমেরিকান জার্নাল অব ক্লিনিক নিউট্রিশনের একটি গবেষণায় বলা হয়, আমরা যখন টিভি বা কম্পিউটারের সামনে বসে খাবার খাই, তখন বেশি খাবার খেয়ে ফেলি। তাই খাবারের প্রতি মনোযোগী হোন।

দুপুরের খাবারের আগে কিছু খান

সকালের নাশতা ও দুপুরের খাবারের মাঝখানে হালকা কিছু খেয়ে নিন। তবে চর্বিজাতীয় খাবার বা ভাজাপোড়া এড়িয়ে যান। এর বদলে আপেল বা কাঠবাদাম খান।

কফি

বেশি কফি খাওয়া শরীর থেকে মানসিক চাপ তৈরিকারী হরমোন করটিসল নিঃসরণ করে। এটি পরবর্তী সময়ে মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। এর বদলে গ্রিন টি খেতে পারেন।

খাওয়ার আগে পানি পান করুন

গবেষণায় বলা হয়, খাওয়ার আগে পানি খেলে কম খাবার খাওয়া হয়। এটি ওজন কমাতে সাহায্য করে। তাই খাবার আগে পানি পান করুন।


এ ক্যটাগরির আরো খবর..