× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

চার দেশের নাগরিকদের বাংলাদেশে ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২০
অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত

দুই মাসের মধ্যে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে তিন হাজার ২০০ ছাড়িয়েছে। নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপানদক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত রাখা হয়েছে।

চীনে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারে পৌঁছেছে। বিশ্বজুড়ে সুরক্ষা উপকরণের সংকটের বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  আতঙ্কের কারণে বিভিন্ন দেশে এসব উপকরণের দাম বেড়ে যাওয়ায় সরকার ও কোম্পানিগুলোকে উৎপাদনের পরিমাণ ৪০ শতাংশ বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এদিকে ইতালিতে করোনাভাইরাসে এক বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বাংলাদেশে কোনো রোগী পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনার বিস্তার রোধে দেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে। এখন কেউ আসতে চাইলে দূতাবাসের মাধ্যমে তাকে ভিসার আবেদন করতে হবে। ভিসা পেতে হলে তাকে করোনাভাইরাসে আক্রান্ত নন বা কোয়ারেন্টিন পার করেছেন- এমন সার্টিফিকেট দাখিল করতে হবে।

অধ্যাপক ফ্লোরা আরও জানান, চলাফেরায় ব্যাপক কড়াকড়ি আরোপের মাধ্যমে চীনে ভাইরাসের বিস্তার কিছুটা কমে এলেও অন্য সব দেশে সংক্রমণ অস্বাভাবিক গতিতে বাড়ছে। ইতিমধ্যে ৮০টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, প্রতিদিন উদ্বেগ বাড়ছে। ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরান ও জাপানকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এমন কোনো দেশে আপাতত জরুরি প্রয়োজন ছাড়া না যেতে এবং সেসব দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে না আসার অনুরোধ জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..