অন্যরকম সাফল্য শ্রদ্ধার

বিনোদন ডেস্ক: শ্রদ্ধা কাপুর অভিষেক সিনেমা আশিকি টু থেকেই অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়ে আসছেন। এ জন্য পেয়েছেন অনেক পুরস্কারও। তবে এবার এ অভিনেত্রী পেলেন অন্যরকম এক সাফল্য।

বিভিন্ন ক্ষেত্রে ৩০ বছরের কম বয়সি সফল ব্যক্তিদের নিয়ে একটি তালিকা তৈরি করে ফোর্বস ম্যাগাজিন। সেখানে এশিয়ায় ৩০ বছরের কম বয়সিদের নিয়ে ৩০জনের তালিকায় জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সি শ্রদ্ধা কাপুর।

বলিউড থেকে একমাত্র শ্রদ্ধা কাপুরই এ তালিকায় জায়গা করে নিয়েছেন। এই তালিকায় রয়েছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি এবং লিয়াম হেমসওয়ার্থের মতো তারকারাও।

তালিকায় স্থান পেয়ে এক বিবৃতিতে শ্রদ্ধা কাপুর বলেন, ‘এ ধরনের সম্মানজনক তালিকায় জায়গা করে নেওয়া সহজ নয়। আমি খুবই সম্মানিত বোধ করছি এবং এটি আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।’

গোটা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের ৩০০জন তরুণ ব্যক্তিত্বদের বেছে নিয়ে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা তালিকা তৈরি করে ফোর্বস ম্যাগাজিন। বলিউডে অভিনয়, ড্যান্সিং এবং কণ্ঠশিল্পী হিসেবে খ্যাতি আছে শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুরের। ক্রীড়া এবং বিনোদন বিভাগে জায়গা পেয়েছেন শ্রদ্ধা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফোর্বস ম্যাগাজিনে জায়গা পেলেন শ্রদ্ধা কাপুর। ২০১৫ সালে বার্ষিক ১.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ১০০ জন সেরা ভারতীয় তারকার তালিকায় জায়গা করে নিয়েছিলেন এ অভিনেত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।