× Banner
সর্বশেষ
প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী

এনডিএম রিপোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ববি হাজ্জাজ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
ববি হাজ্জাজ

ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শুক্রবার (৯ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিশ্বের নিকৃষ্টতম স্বৈরাচার এবং খুনি শাসকের পতনের পর বাংলাদেশে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ড. ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে আমরা তাঁদের স্বাগত জানাই৷ নতুন এই সরকারকে অভিনন্দন।

বৈষম্য এবং শোষণমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন মানুষ দেখেছে এখন সেটা পূরণের সময়৷ নতুন সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে জনমনে স্বস্তি স্থাপন করতে যা প্রয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি৷ এই সরকারের প্রধান কাজ হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে কাজ করা৷

নির্বাচন কমিশনসহ মাঠ পর্যায়ের প্রশাসন, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীতে প্রয়োজনীয় পরিবর্তন এবং সংষ্কার এনে এই সরকার দ্রুততম সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করবে বলে আমরা প্রত্যাশা করি। আশা করছি, আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ হবে৷ নতুন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজের সাথে দ্রুতই একটি অর্থপূর্ণ সংলাপ শুরু করে নতুন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এমনটাই আমাদের প্রত্যাশা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই তরুণ সমন্বয়ক উপদেষ্টা হিসাবে মনোনীত হওয়ায় আমরা গর্বিত। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে গঠিত হওয়া এই সরকার বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবার সূচনা করুক এই দোয়া করছি৷ তাঁদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। “


এ ক্যটাগরির আরো খবর..