× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

পিআইডি

মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর
মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর

ঢাকা: মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ডে (Dr. Laura Tomm-Bonde)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম, সাইবার প্রযুক্তির মাধ্যমে সংঘটিত মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

আইওএমের নবনিযুক্ত মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল (Ugochi Daniels) আগামী ১ থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে ৪ আগস্ট ঢাকার ইউএন হাউজে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত মিশন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, মানবপাচার দমন, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার আইওএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইওএম।

এছাড়া মানবপাচার প্রতিরোধে নীতিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক তহবিল সংগ্রহে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আইওএম তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএমের ন্যাশনাল কনসালট্যান্ট (গভর্নমেন্ট) ড. এস. এম. মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..