স্বাস্থ্য ডেস্ক: অমাদের অনেকেরই অল্প বয়সে চুল পেঁকে যায়, যা মোটেও সন্তুষ্টজনক নয়। চুল পাকা রোধের কিছু উপায় রয়েছে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক।
* পেয়াজের রস চুল পাকা রোধে সহায়ক। এছাড়া চুল পড়া প্রতিরোধ ও নতুন চুল গজাতেও সাহায্য করে। পেঁয়াজের রস তাই মাঝে মধ্যে চুলে লাগাতে পারেন।
* পাকা চুলের সমস্যা সমাধানে আমলকী বেটে তাতে একটু পানি মিশিয়ে চুলে ঘষে ঘষে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২/১দিন আমলকী লাগাতে পারেন। এছাড়া আমলকী নিয়মিত খেলে চুলের স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি অকালে চুল পাকা থেকে রেহাই দেয়।
*অকালে চুল পাকা সমস্যার সমাধানে চা পাতা বেশ কার্যকরী। অল্প পানি কিছু চা পাতা সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পর চুলে লাগান। কিংবা শুধু চা এর পানিও লাগাতে পারেন। ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন।
* মাসে দুইবার চুলে মাখন লাগাতে পারেন। মাখন চুলকে পুষ্টি ও ময়শ্চারাইজ করে। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত নরম মাখন হাতের আঙুলে নিয়ে লাগান। কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
* চুলের জন্য মেথি খুব উপকারি। মেথি ভেজানো পানি দিয়ে চুল ধুলে চুল কালো হয়। এছাড়া ভেজানো মেথি বেটে তার সঙ্গে ডিম বা দই মিলিয়ে চুলের মাস্ক তৈরি করে তা লাগাতে পারেন, এটি অকালে চুল পাকা রোধে সাহা্যে করবে।
* অ্যালমন্ড বা বাদামের তেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। মাঝে মাঝে এটি ব্যবহারে চুল পেকে যাওয়া কমতে পারে।
* নারিকেল তেল গরম করে মাথার তালুতে ভালো করে ম্যাসেজ করলে চুলের প্রয়োজনীয় পুষ্টির সঙ্গে সঙ্গে চুল সাদা হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
* এছাড়া নিয়মিত পানি, ফলমূল, শাকসবজি ও পুষ্টিকর খাবার খেলে অকালে চুল সাদা হবে না বরং চুল হবে সুন্দর ও ঝরঝরে। আপনার খাদ্য তালিকায় পালংশাক, মাংস, আনারস, ডালিম, বাদাম, গরুর কলিজা, মাশরুম এগুলো পর্যাপ্ত পরিমাণে রাখুন। ধূমপান ছাড়ুন।
তথ্যসূত্র: ইন্টারনেট