৫ জানুয়ারী নির্বাচন না হলে দেশ আফগানস্থান অথবা ইরাকে পরিনত হত

মেহের আমজাদ, মেহেরপুর (০৫-০১-১৭): ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমপি ফরহাদ হোসেন বলেন, ৫ জানুয়ারী নির্বাচনের আগে গাড়িতে বোমা, হাসপাতালে বোমা,শিশু ও অনতঃস্বত্বা মায়ের উপর পেট্রোল বোমা ছিল নিত্যদিনের সঙ্গী, বিদেশী ও সংখ্যা লঘু ধর্ম যাজকদের হত্যা করে দেশকে জঙ্গী রাষ্ট্র করতে চেয়েছিল একটি গোষ্ঠি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ণ আজ সারা বিশ্বের নেতৃবৃন্দ বিস্ময়কর চোখে দেখছেন। ৫ জানুয়ারী নির্বাচন না হলে দেশ আফগানস্থান অথবা ইরাকে পরিনত হত ।

গতকাল বৃহস্পতিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আবুল কাশেম, অ্যাড.শাজাহান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহাম্মেদ চুন্নু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নেতা আব্দুস সালাম, জেলা যুব মহিললীগের সভনেত্রী সামিউন বাশিরা পলি, জেল ছাত্রলীগের সহ-সভাপতি এ,কে. আজাদ সাগর  প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।