× Banner
সর্বশেষ
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

৫ জানুয়ারি বিএনপিকে কর্মসূচি করতে দেবে না জনগণ

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সরকারের বর্ষপূর্তিতে আগামী ৫ জানুয়ারি বিএনপিকে কোনো কর্মসূচি জনগণ পালন করতে দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত যৌথ সভায় হানিফ এ কথা বলেন।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ যৌথ সভার আয়োজন করে।

আওয়ামী লীগ নেতা আরো বলেন, বিএনপি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল নয় বলেই ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেয়নি। সে নির্বাচনে যদি প্রকৃতপক্ষে কেউ গণতন্ত্র হত্যা করে থাকে, তা সাধারণ ভোটারদের হত্যা করে বিএনপি করেছে। নারায়ণগঞ্জ নির্বাচন সুষ্ঠু হয়নি এমন কথা বলে বিএনপি তার রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দাবি করেন, বিএনপি তার রাজনৈতিক ক্ষতি পোষাতে ২০১৯ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে।

‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য আগামী ৫ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।


এ ক্যটাগরির আরো খবর..