জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন বিএনপি

বিশেষ প্রতিবেদকঃ  গণতন্ত্র উদ্ধারের নামে বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন বিএনপি। গণতন্ত্র উদ্ধার নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবেন বিএনপি। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু আরো বলেন, বিএনপি কোণঠাসা হয়ে পড়া রাজাকার, জঙ্গি ও জামায়াতকে উদ্ধার করে আবারও রাজনীতিতে পুনর্বাসনের আন্দোলন করবেন। পাশাপাশি মা-বেটার (খালেদা জিয়া ও তারেক রহমান) মামলা বন্ধ করারও আন্দোলনও করবেন তারা। তবে গণতন্ত্র উদ্ধারের নামে বেগম খালেদা জিয়াকে মামলা থেকে বাঁচানোর আন্দোলন কখনো সফল হবে না।

তিনি আরো বলেন, বিএনপি গেলো ৯ বছরেও নির্বাচনকালীন সময়ের একটা স্থায়ী সাংবিধানিক সমাধানের প্রস্তাব দিতে পারেনি। আসলে এই প্রস্তাবের আড়ালে তারা নির্বাচন, গণতন্ত্র, সহায়ক সরকার ও সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। অতীতেও তারা এই কাজ করেছে। যেমন ২০১৪ সালে নির্বাচন বানচাল করে তারা একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানি ফেরদৌস দিশাসহ প্রশাসনের কর্মকর্তারা এবং মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

সাল থেকে মুসল্লিদের যাতায়াত ও স্থান সংকুলানের অসুবিধা হওয়ায় বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।