৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে

৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে ৪০ বোতল ফেন্সিডিলসহ মশিউর রহমান(মাসুম) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢোলারহাট ইউনিয়ন পরিষদের দক্ষিন পাশে থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করে।
ধৃত মাদক ব্যবসায়ী বাসা রুহিয়া ইউনিয়নে। ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এস আই রবিউল চৌধুরী
ডিবি পুলিশ জানান, মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করেছে জেলা ডিবি পুলি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে খবর জানতে পারলে জেলার রুহিয়া ঢোলার হাট ইউনিয়ন দক্ষিণ পাশে  এক অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৪০ বোতল ফেন্সিডিলসহ মশিউর রহমান (মাসুম) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়্য বিরুদ্ধে মাদক আইনে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এস আই রবিউল চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।