× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

২৪ ঘণ্টার জন্য বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া ফুটবল দল নিজেদের অনুশীলন সেরে এসেছে সিঙ্গাপুরে। বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় পৌঁছে। প্রায় ২৪ ঘণ্টার জন্য বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। ঢাকায় রাখেনি কোনো অনুশীলন সেশনও।

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সকারুরা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে টিম হোটেলে চলে যায়। কঠোর নিরাপত্তায় রাত ৯টায় সকারুরা উঠে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশের বিপক্ষে সরাসরি মাঠে নামবে সফরকারীরা। খেলা শেষেই চলে যাবে নিজ দেশে।

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয় লেগের ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়া নিরাপত্তা নিয়ে মোটেই বিচলিত নয়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটিই জানালেন সফরকারী দলটির কোচ এবং অধিনায়ক।

টিম হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সকারু অধিনায়ক জেডিনাক জানান, ‘আমাদের সকল মনোযোগ মাঠের খেলাতেই। নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি না। এটা অন্যদের দায়িত্ব। আমাদের মনোযোগ শুধু খেলায়। আমরা আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি।’

ম্যাচের আগে ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখা হয়নি সফরকারী দলটির। এ প্রসঙ্গে সকারুদের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু জানান, ‘মাঠ নিয়েও আমাদের কোনো ভাবনা নেই। ম্যাচের আগেই সেটা দেখা যাবে। তবে, আমরা সকলে জানি, এ মাঠে ঘাস আছে, দুটো গোলপোস্টও আছে।


এ ক্যটাগরির আরো খবর..