× Banner
সর্বশেষ
জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা

২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে বসবাস করবে মানুষ!

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে বসবাসের জন্য মানুষ পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। অন্যদিকে জানা গেছে, ২০৩০ সালের মধ্যেই চাঁদে বসবাসের জন্য মানুষ পাঠাবে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা)।

মঙ্গল গ্রহে মানুষের বসবাসের জন্য নাসার উদ্যোগ ও পরিকল্পনার কথা ইতিমধ্যে সকলেরই জানা। সম্প্রতি ইসা এক ঘোষণায় জানিয়েছে চাঁদে বসবাসের জন্য তারা ২০৩০ সালের মধ্যেই তারা সেখানে মানুষের জন্য বিশেষ ধরনের ঘরবাড়ি নির্মাণ করবে।

এ প্রসঙ্গে ইসা এবং অন্যান্য মহাকাশ গবেষকদের মতে, মঙ্গলের চেয়ে চাঁদে বসবাসের সম্ভাবনা সহজ। কেননা পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ৫ কোটি ৫০ লাখ কিলোমিটার। সেখানে যারা যাবে, তাদের নিজেদেরকেই সেখানে টিকে থাকার জন্য লড়াই করতে হবে। তাছাড়া মঙ্গল গ্রহে শুধু পৌঁছাতেই সাত মাসেরও বেশি সময় লাগে। অন্যদিকে চাঁদ হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কাছের কোনো মহাজাগতিক বস্তু। পৃথিবী থেকে যার দূরত্ব মাত্র তিন লাখ ৮৩ হাজার কিলোমিটার। ফলে কোনো সমস্যা হলে দ্রুত চাঁদ থেকে পৃথিবীতে ফেরত আসা যাবে।

ইসা জানিয়েছে, চাঁদে মানুষের জন্য বাড়ি নির্মাণ করবে থ্রিডি প্রিন্টার রোবট। পৃথিবী থেকে মহাকাশ যানে করে পাঠানো হবে থ্রিডি প্রিন্টার রোবট। বাড়ি নির্মাণের জন্য ইট-বালি-সিমেন্ট কোনো কিছুই নিয়ে যেতে হবে না পৃথিবী থেকে। থ্রিডি প্রিন্টার রোবট চাঁদের মাটি ব্যবহার করেই চাঁদে মানুষের জন্য বাড়ি নির্মাণ করবে।

চাঁদে মানুষের বসবাসের প্রধান অন্তরায় উচ্চ তাপমাত্রা, ক্ষতিকর সৌর-বিকিরণ এবং দীর্ঘমেয়াদি রাতের ঠাণ্ডা। তাই ইসা জানিয়েছে, চাঁদের মাটির খুড়ে তার অভ্যন্তরে ঘরবাড়ি নির্মাণ করা হবে। চাঁদের মাটি ব্যবহার করে ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে ঘরবাড়ির স্তম্ভও থ্রিডি প্রিন্টারের সাহায্যে তৈরি করেছে ইসা।


এ ক্যটাগরির আরো খবর..