জ্যোতিষশাস্ত্রী পন্ডিত শ্রী মিঠুন আচার্য্যঃ আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণের নির্ঘণ্ট ও সময়সূচি চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। নক্ষত্র, গ্রহ ও উপগ্রহের এই অবস্থানকে চন্দ্রগ্রহণ বলে। আগামী ১৬ জুলাই হতে চলেছে চন্দ্রগ্রহণ।
দেখে নেওয়া যাক নবযুগ পঞ্জিকা মতে ১৪২৬ সনের আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণের বিবরণ: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে: বাংলা তারিখ: ৩১ আষাঢ় ১৪২৬, মঙ্গলবার। ইং তারিখ: ১৬/০৭/২০১৯। সময়: পৃথিবীতে স্পর্শাদিকাল (বাংলাদেশে প্রমাণ সময় ঘণ্টা ও মিনিটে) গ্রহণ স্পর্শ- রাত্রি ঘ ২/০১ মিনিট গ্রহণ মধ্য- রাত্রি ঘ ৩/৩১ মিনিট পূর্ণিমাস্ত- রাত্রি ঘ৪/০ মিনিট গ্রহণ মোক্ষ- রাত্র্রি ঘ ৫ /০মিনিট গ্রাসমান- ০.৬৫৮ (চন্দ্রবিম্ব=১) গ্রহণ স্থিতি- ২ ঘঃ ৫৯ মিনিট।
বাংলাদেশে সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে। গ্রহণ দর্শনের অন্যান্য স্থান: এই গ্রহণ অস্ট্রেলিয়া, এশিয়া (উত্তর-পূর্বাংশ ব্যতীত), আফ্রিকা, ইউরোপ (স্ক্যান্ডিনেভিয়ার বেশির ভাগ অঞ্চল ছাড়া),দক্ষিণ আমেরিকার বেশির ভাগ অঞ্চলে দেখা যাবে। আরম্ভ- নিউজিল্যান্ডের কয়েকটি অঞ্চলে, অস্ট্রেলিয়ার পূর্বাংশে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চিনের উত্তর-পূর্বাংশে, রাশিয়ার কয়েকটি অঞ্চলে দেখা যাবে। সমাপ্তি- আর্জেন্তিনা, চিলি, বলিভিয়া, ব্রাজিলের পশ্চিমাংশে, পেরু, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে দেখা যাবে। (গ্রহণ দর্শনকালে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়)।





