১৪ মার্চ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর সফর উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে সফর উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা ষ্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট, নব নির্মিত পৌর আধুনিক সুপার মার্কেট উদ্বোধন এবং নৌ বন্দর ও মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে জেলা-উপজেলা ও প্রতিটি ইউনিয়ন প্রস্তুতিমূলক সভা করা হচ্ছে এবং জনসমাবেশকে জনসমুদ্রে রূপান্তর করা হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।