ফরহাদ মজহারকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে

স্টাফ রিপোর্টারঃ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অবিলম্বে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাতে দেওয়া এক টুইটবার্তায় এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া টুইটবার্তায় বলেন, ‘ফরহাদ মজহারকে এখনই তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, অন্যথায় এর দায় সরকারকে নিতে হবে। এটি শাসকচক্রের আরেকটি নিষ্ঠুর কর্ম।’

রাজধানীর শ্যামলীর রিং রোড এলাকায় থাকেন ফরহাদ মজহার। তাঁর স্বজনদের দাবি, আজ সকাল থেকে ফরহাদ মজহারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর স্বজনদের দাবি তিনি অপহরণের শিকার হয়েছেন।

ফরহাদ মজহারের ঘনিষ্ঠজনরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি ফোন পেয়ে তিনি বাসা থেকে বের হন। এর পরই তাঁকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও তাঁরা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।