× Banner
সর্বশেষ
পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন

নবীগঞ্জে স্কুল ছাত্রীর সাথে যৌন হয়রানির দায়ে এক লম্পটের ৬ মাসের কারাদন্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীর সাথে আপন দুলা ভাই কতৃক যৌন হয়রানি করে জোর পুর্বক সিএনজি অটোরিক্সায় করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আটককৃত লম্পট কাউছার মিয়া (২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামন আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের লম্পট পুত্র কাউছার তার আপন শালিকা দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রীর সাথে স্কুলে আসার পথে রাস্তায় প্রথমে তার সাথে যৌন হয়রানি করে। পরে ওই ছাত্রীকে লম্পট কাউছার একটি সিএনজি অটোরিক্সায় করে জোর পুর্বক তুলে নিয়ে যাওয়ার পথে তার আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই লম্পটকে ছাত্রীসহ আটক করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লম্পটকে গ্রেফতার করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি’র) ভ্রাম্যমান আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ’র আদালতে হাজির করা হলে স্বাক্ষী ও আসামীর স্বীকারোক্তি মোতাবেক কাউছারকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..