× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

হুমায়ূন আহমেদের নাটক ‘নৃপতি’

admin
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: সিজন অব বাংলা ড্রামা ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে প্রতি বছরের মতো যুক্তরাজ্যের লন্ডনে টাওয়ার হ্যামলটেস কাউন্সিলের উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রায় মাসব্যাপী নাট্যোৎসব। উৎসবে প্রদর্শিত হবে প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের নাটক ‘নৃপতি’।

আগামী ২২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাডি আর্ট সেন্টারে নাটকটির মঞ্চায়ন হবে।

নাটকটি মঞ্চে আনছে র্আটস এ্যান্ড ড্রামা ডেভেলপমেন্ট। নির্দশনা দিয়েছেন অপু চৌধুরী। এতে অভিনয় করবেন ব্রিটেনে বাঙালিদের কাছে হিমু নামে পরিচিত আবদুল্লাহ আল খুরশীদ।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে ৭ নভেম্বর মঞ্চস্থ হয় স্বপ্নদলের পরিবেশনায় বাদল সরকারের রচনা ও জাহিদ রিপনের নির্দেশনায় ‘ত্রিংশ শতাব্দী’। আগামী ২৯ নভেম্বর সমাপনী দিনে রয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ইউকে সংসদের নিবেদনে মান্নান হীরার রচনা ও উজ্জ্বল দাশের নির্দেশনায় নাটক ‘ইন্দারা’।


এ ক্যটাগরির আরো খবর..