× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

হার্ডডিস্কে তথ্য ১০০ কোটি বছর সুরক্ষিত থাকবে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ৫ ডি প্রযুক্তির সহায়তায় হার্ডডিস্কে তথ্য ১০০ কোটি বছরেরও বেশি সুরক্ষিত থাকবে। এমন একটি পদ্ধতি উদ্ভাবন করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা মঙ্গল বার এই তাক লাগানো উদ্ভাবনের কথা ফলাও করে প্রচার করেছেন।

গবেষকরা জানান, তারা এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার সাহায্যে যেকোনো তথ্য ৫ ডি প্রযুক্তিতে হার্ডডিস্কে ১০০ কোটি বছর সংরক্ষণ
করে রাখতে পারবেন।

এই পদ্ধতিতে তথ্য সংরক্ষণের জন্য ফেমটোসেকেন্ড লেজার বাস্টের সাহায্যে থার্মাল স্টাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে। এই ডিস্কে
গড়পড়তায় ৩৬০ টেরাবাইট তথ্য সংরক্ষণ করা যাবে। এই ডিস্কের তাপ ধারণ ক্ষমতা ১০০০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রায় এই
ডিস্কে সংরক্ষিত তথ্য ১৩.৮ বিলিয়ন বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে।

এই ডিস্কের ফাইল আছে তিন পরতের ন্যানো স্কেল ডটস। ডটগুলোতে ৫ ডিতে তথ্য সংরক্ষণ করে রাখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..