× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হাজারীবাগে বন্দুকযুদ্ধ, নিহত ২

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জঙ্গি দমন সেলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা  হাজারীবাগে । এ সময় আব্দুল্লাহ নোমান (৩০) ও  মো. কামাল হিরণ (৩৫) নামে দুজন গুলিবিদ্ধ হয়। প্রথমে তাদের শিকদার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে ‍কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে শিকদার মেডিক্যাল হাসপাতালের পেছনে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আলিমুজ্জামান গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে রাতে বলেন, ‘শিকদার মেডিক্যালের পাশে গোপন সংবাদে গোয়েন্দারা অভিযান চালায়। গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি করতে থাকে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়। রাত পৌনে ১টার দিকে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সানোয়ার হোসেনের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কামরাঙ্গিরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনার বাংলা নামের একটি জঙ্গি সংগঠনের ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে শিকদার মেডিক্যালের কাছে অভিযান পরিচালনা করলে এ ঘটনা ঘটে। নিহত দুজন জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’

 


এ ক্যটাগরির আরো খবর..