× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আসনে হেভিওয়েট প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল  জয় পেয়েছেন।  তিনি সাবেক সংসদ সদস্য   বিএনপির স্থায়ী কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে  জয় ছিনিয়ে আনেন।
১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১১৬টি এবং বাহুবল উপজেলার ৬১টি  কেন্দ্র  মিলে মোট ১৭৭টি কেন্দ্রে সরাসরি এবং পোষ্টাল ভোট মিলে  ড, রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ১ লক্ষ ১১ হাজার ৯ শত ৯৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তিনি  বিপুল ভোটের ব্যবধানে সাবেক এমপিকে তৃতীয় স্থানে পেলে  জয়লাভ করেছেন।
নবীগঞ্জ ও বাহুবল ২টি উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের  মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৬ হাজার ১ শত ৩২ ভোট।
স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া  ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৬ শত ৩৭ ভোট। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২ শত ৭২ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর প্রার্থী   কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ শত ৪৪ ভোট।
দুই উপজেলার সম্মিলিত ফলে দেখা যায়, বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে  জয়লাভ করেছেন ।  অবাদ সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের এ বিশাল বিজয়ী  বিএনেি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ দলের সকল নেতাকর্মীরা খুব আনন্দ উল্লাস করছেন।
হবিগঞ্জ-১ আসনের এ ফলাফলে এলাকায় রাজনৈতিকভাবে বিএনপির অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন দলের  সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..