× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা – স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত হয়ে প্রকাশ্যে হামলা চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল মাতুব্বরকে (২৫) পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ​গ্রেফতারকৃত ফয়সাল মাতুব্বর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে পরিচিত।

​পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত হত্যা মামলা, পুলিশি কাজে বাধা দান এবং সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় পুলিশ তাকে ফের গ্রেফতার করে।

​উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনে মস্তফাপুর ও যুব উন্নয়নের সামনে ছাত্রদের ওপর ফয়সালের অস্ত্র হাতে হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

​মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান: ​”ফয়সাল মাতুব্বর সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তাকে নিজ এলাকা থেকে গ্রেফতারের পর রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..