× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিআইডি

সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
সরকার দলীয় সংসদীয় সভা

ঈদুল ফিতরের ১৩ দিনের ছুটি শেষে সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ মার্চ বেলা ১.৩০ মিনিটে সংসদ ভবনের নবম তলায় সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদীয় কার্যক্রমের রূপরেখা: প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন। অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নোটিশ নিয়ে আলোচনার বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

জবাবদিহিতা নিশ্চিতকরণ: বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সংসদে নিয়মিত উপস্থিত থেকে তাদের মন্ত্রণালয় সংক্রান্ত কর্মকাণ্ড ও সরকারি উদ্যোগসমূহ সংসদ সদস্যদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার নির্দেশ দেন।

জ্বালানি সংকট মোকাবিলা: মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থিতি: সংসদীয় সভা শেষ করে প্রধানমন্ত্রী বিকাল ৩টায় শুরু হওয়া সংসদের তৃতীয় কার্যদিবসের অধিবেশনে সশরীরে যোগ দেন। অধিবেশনটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পরিচালিত হয়।

উল্লেখ্য যে, এর আগে একই দিন বেলা ১১টায় বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যদেরও একটি আলাদা সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..