× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২৬
হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার - ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকার হতদরিদ্রদের স্বাবলম্বী করতে আন্তরিকভাবে কাজ করছে।

তবে সরকারের এই ইচ্ছা ও প্রচেষ্টাকে সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। একটু ভালো থাকার জন্য, উন্নত জীবনের জন্য আপনাদেরও সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। তবেই আমরা সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।

আজ হাটহাজারী ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপকারভোগীদের উদ্দেশ্যে মন্ত্রী এ কথা বলেন ।

প্রতিমন্ত্রী হালদা তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ করেন।

এরপর তিনি হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় ‘Smart Street Lighting Development’ প্রকল্পের অধীনে বানজইন-উপজেলা-কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়ক-রামকুঁনি সড়কের আধুনিক সড়ক বাতির উদ্বোধন করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..