× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

হজ ক্যাম্প থেকে ইতালিফেরতদের বেরিয়ে যাওয়ার চেষ্টায় তীব্র হট্টগোল

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
হজ ক্যাম্পে তীব্র হট্টগোল

হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকা ইতালিফেরত লোকজন বিক্ষোভ করছেন। আর বাইরে তাঁদের স্বজনেরাও বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভস্থলে পুলিশের সঙ্গে ইতালিফেরত লোকজন ও তাঁদের স্বজনদের কথা-কাটাকাটি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বেলা দুইটা থেকে ইতালিফেরত বাংলাদেশি ও তাঁদের অভিভাবকেরা এই বিক্ষোভ শুরু করেন। হজ ক্যাম্প থেকে ইতালিফেরত লোকজন একপর্যায়ে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। তাঁরা অভিযোগ করেন, হজ ক্যাম্পে আনার পর তাঁদের নিয়ে কর্তৃপক্ষ কী করতে চায়, তা বলছে না। শুধু পানি ছাড়া তাঁরা কোনো খাবার পাচ্ছেন না। তাঁরা আরও অভিযোগ করেন, তাঁরা বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে চান।

ইতালিফেরত এক ব্যক্তি গেটে দাঁড়িয়ে বিক্ষোভস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, তাঁদের রোমে পরীক্ষা করা হয়েছে, দুবাইয়ে আরেক দফায় পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেখানে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে আসার পর এখন এখানে রাখা হয়েছে। কিন্তু এখনো কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তিনি বলেন, এখানে তাঁরা অমানবিক অবস্থার মধ্যে আছেন। শিশুরা আছে। কিন্তু কোনো খাবার পাওয়া যাচ্ছে না।

ইতালিফেরত স্বজনকে নিতে এসেছেন এমন এক ব্যক্তি জানান, কেউ কিছু বলছে না। তাঁদের কী করা হবে, তা–ও জানা যাচ্ছে না। তিনি আরও বলেন, একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গেছি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ইতালিফেরত বাংলাদেশিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের মধ্যে সংক্রমণের কোনো ঝুঁকি দেখা না গেলে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..