× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নোয়াখালী প্রতিনিধি

স্বামীকে অপহরণ করে হত্যা, ১৪ বছর পর স্ত্রী গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
স্বামীকে অপহরণ করে হত্যা

 নোয়াখালী সদর উপজেলায় স্বামীকে অপহরণ করে হত্যা মামলায় যাবজ্জীব সাজাপ্রাপ্ত পলাতক স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব।  গ্রেফতার রহিমা আক্তার ধনি (৫৫) নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর নীলকুঠির মৃত আবু সোলায়মান মুহুরীর স্ত্রী।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন দুপুরের দিকে সদর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৮ সালে মামলার ভিকটিম আবু সুলেমান মাহমুদ ওরফে সুলেমান মহুরী নিখোঁজ হয়ে বলে তার স্ত্রী সুধারাম মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।  এরপর মামলার তদন্তকারী ভিকটিমের মরদেহ উদ্ধার করেন। মামলার তদন্তে জানা যায় নিহতের স্ত্রী ধনি নিজেই তার স্বামীকে অপহরণ ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার করে অপহরণ ও হত্যা মামলায় আদালতে সোপর্দ করে। মামলার ১০ বছর পর সে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।


এ ক্যটাগরির আরো খবর..